শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন বুড়িচংয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে আহতের ঘটনায় দুই নারী গ্রেপ্তার, মামলা দায়ের চান্দিনায় তিন ফসলি জমি ও পুকুর ধ্বংসের মহোৎসব; সিন্ডিকেটের নেপথ্যে জনপ্রতিনিধি-বিএনপি নেতা চান্দিনা ও বুড়িচং কৃষকলীগ যুবলীগ নেতাসহ দুই উপজেলায় গ্রেফতার ১২ জনদুর্ভোগ কমাতে চান্দিনা বাজারে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হলো প্রধান সড়ক হাদি হত্যা: বিচার ও আন্তর্জাতিক তদন্তের দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের ব্রাহ্মণপাড়ায় স্কুলের শ্রেণিকক্ষে বিএনপি নেতাদের জুয়ার আসর, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, ৭ ঘণ্টা বন্ধ ছিল হটলাইন চান্দিনায় সন্ত্রাসবিরোধী আইনে ৬ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ চান্দিনায় সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে ভোগান্তি

চান্দিনায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়ে চান্দিনা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর আদর্শ ও কর্ম আজও দেশপ্রেমিক মানুষের প্রেরণার উৎস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফজলুল ছাত্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি এবং পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফয়েজ উল্লাহ হেলালী।

এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা তাজুল ইসলাম।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

See also  ব্রাহ্মণপাড়ায় স্কুলের শ্রেণিকক্ষে বিএনপি নেতাদের জুয়ার আসর, ভিডিও ভাইরাল
জনপ্রিয়

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন

চান্দিনায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

৩১ মে ২০২৬, ১১:৪৮