শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন বুড়িচংয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে আহতের ঘটনায় দুই নারী গ্রেপ্তার, মামলা দায়ের চান্দিনায় তিন ফসলি জমি ও পুকুর ধ্বংসের মহোৎসব; সিন্ডিকেটের নেপথ্যে জনপ্রতিনিধি-বিএনপি নেতা চান্দিনা ও বুড়িচং কৃষকলীগ যুবলীগ নেতাসহ দুই উপজেলায় গ্রেফতার ১২ জনদুর্ভোগ কমাতে চান্দিনা বাজারে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হলো প্রধান সড়ক হাদি হত্যা: বিচার ও আন্তর্জাতিক তদন্তের দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের ব্রাহ্মণপাড়ায় স্কুলের শ্রেণিকক্ষে বিএনপি নেতাদের জুয়ার আসর, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, ৭ ঘণ্টা বন্ধ ছিল হটলাইন চান্দিনায় সন্ত্রাসবিরোধী আইনে ৬ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ চান্দিনায় সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে ভোগান্তি

জনদুর্ভোগ কমাতে চান্দিনা বাজারে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হলো প্রধান সড়ক

জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর, যানজট নিরসন এবং সড়কের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে কুমিল্লার চান্দিনা বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ জুন) চান্দিনা বাজারের প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইনজারুল হক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশ দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল। এতে পথচারী ও সাধারণ মানুষকে নানাবিধ ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এ অবস্থায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানকালে সড়কের ওপর নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং দখলমুক্ত করা হয় গুরুত্বপূর্ণ অংশগুলো। এ সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে সড়ক দখল না করার জন্য সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক জনগণের সম্পদ। তাই জনস্বার্থবিরোধী যেকোনো অবৈধ দখল, স্থাপনা নির্মাণ কিংবা সড়ক ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনার মাধ্যমে চান্দিনা বাজারের প্রধান সড়কে শৃঙ্খলা বজায় থাকবে এবং যানজট কমে আসবে।

See also  চান্দিনায় সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে ভোগান্তি
জনপ্রিয়

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন

জনদুর্ভোগ কমাতে চান্দিনা বাজারে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হলো প্রধান সড়ক

৩ জুন ২০২৬, ৮:৩৫

জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর, যানজট নিরসন এবং সড়কের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে কুমিল্লার চান্দিনা বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ জুন) চান্দিনা বাজারের প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইনজারুল হক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশ দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল। এতে পথচারী ও সাধারণ মানুষকে নানাবিধ ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এ অবস্থায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানকালে সড়কের ওপর নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং দখলমুক্ত করা হয় গুরুত্বপূর্ণ অংশগুলো। এ সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে সড়ক দখল না করার জন্য সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক জনগণের সম্পদ। তাই জনস্বার্থবিরোধী যেকোনো অবৈধ দখল, স্থাপনা নির্মাণ কিংবা সড়ক ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনার মাধ্যমে চান্দিনা বাজারের প্রধান সড়কে শৃঙ্খলা বজায় থাকবে এবং যানজট কমে আসবে।

See also  হাদি হত্যা: বিচার ও আন্তর্জাতিক তদন্তের দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের