
বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলার উদ্যোগে মহিচাইল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শনিবার (৩০ মে) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লা জেলা উত্তরের মজলিসে শুরা সদস্য মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা জেলা উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুফতি আমিনুল ইসলাম।
মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেনর মাসুম শরীফ, মাওলানা ইলিয়াস সরকার, ড. হেলাল উদ্দিন, কুতুব উদ্দিন বখতিয়ার, মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, মো: শাহ জাহান, আব্দুর রহমান সরকার, মাওলানা মুহাম্মদ খাইরুল বাশার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলওয়াত করেন মাওলানা গোলাম মাওলা ফারুকী।
এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল খায়ের, নবাবপুর ইউনিয়ন আমীর মাওলানা শফিকুল ইসলাম, বাতাঘাসি ইউনিয়ন আমীর নুরুল আমিন পারভেজ, বাড়েরা ইউনিয়ন আমির মিজানুর রহমান, মাধাইয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল বাতেন মোজাহেদী সুহিলপুর ইউনিয়ন আমীর আবু সালেহ গাজী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আবু সাঈদ 











