শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন বুড়িচংয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে আহতের ঘটনায় দুই নারী গ্রেপ্তার, মামলা দায়ের চান্দিনায় তিন ফসলি জমি ও পুকুর ধ্বংসের মহোৎসব; সিন্ডিকেটের নেপথ্যে জনপ্রতিনিধি-বিএনপি নেতা চান্দিনা ও বুড়িচং কৃষকলীগ যুবলীগ নেতাসহ দুই উপজেলায় গ্রেফতার ১২ জনদুর্ভোগ কমাতে চান্দিনা বাজারে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হলো প্রধান সড়ক হাদি হত্যা: বিচার ও আন্তর্জাতিক তদন্তের দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের ব্রাহ্মণপাড়ায় স্কুলের শ্রেণিকক্ষে বিএনপি নেতাদের জুয়ার আসর, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, ৭ ঘণ্টা বন্ধ ছিল হটলাইন চান্দিনায় সন্ত্রাসবিরোধী আইনে ৬ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ চান্দিনায় সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে ভোগান্তি

চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা-রহস্যে পরিবার

কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নে স্বামীর বাড়ি থেকে মাহমুদা আক্তার (২৮) নামে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনের জেরে মাহমুদাকে হত্যা করা হয়েছে। তবে স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২২ মে) গভীর রাতে উপজেলার বাড়েরা গ্রামের মাছ ব্যবসায়ী কাশেম ভূইয়ার বাড়ি থেকে মাহমুদার মরদেহ উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ। নিহত মাহমুদা আক্তার উপজেলার মহিচাইল ভূইয়াপাড়া এলাকার কামাল মিয়ার মেয়ে। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে বাড়েরা গ্রামের আবুল হাসেমের ছেলে জাকির হোসেনের সঙ্গে মাহমুদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুরবাড়িতে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

নিহতের চাচা আলাউদ্দিন জানান, কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে মাহমুদা বাবার বাড়িতে চলে যান। পরে দুই পরিবারের মধ্যে আলোচনা শেষে শুক্রবার সন্ধ্যায় তাকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। তিনি বলেন, “রাতের দিকে শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় মাহমুদা অসুস্থ। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি সে মারা গেছে। আমাদের বিশ্বাস, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।”

অন্যদিকে স্থানীয় কয়েকজনের ভাষ্য, মাহমুদা বাবার বাড়ি থেকে অটোরিকশাযোগে স্বামীর বাড়িতে ফেরার সময় একাধিকবার বমি করেন। বাড়িতে পৌঁছানোর পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে চান্দিনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়ি ঘটনার পর থেকে বাড়িতে না থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলে হত্যা বা আত্মহত্যার স্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

See also  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

তিনি আরও জানান, নিহতের চাচা আলাউদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন

চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা-রহস্যে পরিবার

২৪ মে ২০২৬, ২:০৯

কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নে স্বামীর বাড়ি থেকে মাহমুদা আক্তার (২৮) নামে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনের জেরে মাহমুদাকে হত্যা করা হয়েছে। তবে স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২২ মে) গভীর রাতে উপজেলার বাড়েরা গ্রামের মাছ ব্যবসায়ী কাশেম ভূইয়ার বাড়ি থেকে মাহমুদার মরদেহ উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ। নিহত মাহমুদা আক্তার উপজেলার মহিচাইল ভূইয়াপাড়া এলাকার কামাল মিয়ার মেয়ে। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে বাড়েরা গ্রামের আবুল হাসেমের ছেলে জাকির হোসেনের সঙ্গে মাহমুদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুরবাড়িতে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

নিহতের চাচা আলাউদ্দিন জানান, কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে মাহমুদা বাবার বাড়িতে চলে যান। পরে দুই পরিবারের মধ্যে আলোচনা শেষে শুক্রবার সন্ধ্যায় তাকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। তিনি বলেন, “রাতের দিকে শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় মাহমুদা অসুস্থ। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি সে মারা গেছে। আমাদের বিশ্বাস, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।”

অন্যদিকে স্থানীয় কয়েকজনের ভাষ্য, মাহমুদা বাবার বাড়ি থেকে অটোরিকশাযোগে স্বামীর বাড়িতে ফেরার সময় একাধিকবার বমি করেন। বাড়িতে পৌঁছানোর পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে চান্দিনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়ি ঘটনার পর থেকে বাড়িতে না থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলে হত্যা বা আত্মহত্যার স্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

See also  জনদুর্ভোগ কমাতে চান্দিনা বাজারে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হলো প্রধান সড়ক