বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে থাকার ঘোষণা

চান্দিনা বাসীকে বিএনপি নেতা ফরহাদ করিম ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চান্দিনা পৌরসভার সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চান্দিনা পৌর বিএনপির নেতা ফরহাদ করিম।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর কেবল একটি ধর্মীয় উৎসব নয়। এটি ধনী-গরিব নির্বিশেষে সকল মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য ও ঐক্যের এক অনন্য মেলবন্ধন। ঈদের এই মহাক্ষণে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব ও ভালোবাসার সেতু রচিত হয়, ভুলে যাওয়া হয় সকল ভেদাভেদ।

এ উপলক্ষে ফরহাদ করিম – বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে প্রদত্ত সহায়তা চান্দিনাবাসীর কাছে স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়ার জন্য কুমিল্লা-০৭ চান্দিনা উপজেলার সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পাশাপাশি তিনি চান্দিনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সবুজ ও পরিচ্ছন্ন একটি আদর্শ চান্দিনা গড়ে তুলতে আতিকুল আলম শাওনের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান, সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই লক্ষ্য পূরণে কাজ করে যেতে।

See also  চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
জনপ্রিয়

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে থাকার ঘোষণা

চান্দিনা বাসীকে বিএনপি নেতা ফরহাদ করিম ঈদুল ফিতরের শুভেচ্ছা

২০ মার্চ ২০২৬, ১২:২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চান্দিনা পৌরসভার সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চান্দিনা পৌর বিএনপির নেতা ফরহাদ করিম।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর কেবল একটি ধর্মীয় উৎসব নয়। এটি ধনী-গরিব নির্বিশেষে সকল মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য ও ঐক্যের এক অনন্য মেলবন্ধন। ঈদের এই মহাক্ষণে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব ও ভালোবাসার সেতু রচিত হয়, ভুলে যাওয়া হয় সকল ভেদাভেদ।

এ উপলক্ষে ফরহাদ করিম – বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে প্রদত্ত সহায়তা চান্দিনাবাসীর কাছে স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়ার জন্য কুমিল্লা-০৭ চান্দিনা উপজেলার সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পাশাপাশি তিনি চান্দিনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সবুজ ও পরিচ্ছন্ন একটি আদর্শ চান্দিনা গড়ে তুলতে আতিকুল আলম শাওনের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান, সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই লক্ষ্য পূরণে কাজ করে যেতে।

See also  আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোটগ্রহণের প্রস্তুতি ইসির