পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চান্দিনা পৌরসভার সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চান্দিনা পৌর বিএনপির নেতা ফরহাদ করিম। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর কেবল একটি ধর্মীয় উৎসব নয়। এটি ধনী-গরিব নির্বিশেষে সকল মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য ও ঐক্যের এক অনন্য মেলবন্ধন। ঈদের এই মহাক্ষণে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব ও ভালোবাসার সেতু রচিত হয়, ভুলে যাওয়া হয় সকল ভেদাভেদ। এ উপলক্ষে ফরহাদ করিম - বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে প্রদত্ত সহায়তা চান্দিনাবাসীর কাছে স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়ার জন্য কুমিল্লা-০৭ চান্দিনা উপজেলার সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি চান্দিনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সবুজ ও পরিচ্ছন্ন একটি আদর্শ চান্দিনা গড়ে তুলতে আতিকুল আলম শাওনের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান, সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই লক্ষ্য পূরণে কাজ করে যেতে।