
কুমিল্লার চান্দিনায় এফ আর হিউম্যান কেয়ারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) চান্দিনা পৌরসভার ৩নং ওয়ার্ড হারং এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী হারং ৩নং ওয়ার্ডের সভাপতি মু. আবু হানিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ আর হিউম্যান কেয়ারের উপদেষ্টা রেজাউল করিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি ইয়াহিয়া রায়হান। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুল্লাহ বাহার।
এ সময় আরও বক্তব্য রাখেন হারং সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রব, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসাইন, দুলাল সরকার ও আব্দুস সালাম খান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারং সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাংকার রফিকুল ইসলাম, ইমরান হাসান শুভ, আখালুর রহমান হেলাল, তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আবু সাঈদ 


















