বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ‘অসাধারণ বিজয়ে’ দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

তারেক রহমানকে ট্যাগ করে দেয়া পোস্টে ড. মুইজ্জু লেখেন, ‘বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এ অসাধারণ বিজয়ে মিস্টার তারেক রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।’
দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরো লেখেন, ‘আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি, যাতে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা আরো এগিয়ে নেয়া এবং গভীর করা যায়।’
ভবিষ্যৎ অংশীদারত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমাদের অংশীদারত্ব আগামী বছরগুলোয় আরো বিস্তৃত ও শক্তিশালী হবে।’
অনলাইন ডেস্ক 





















