বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বোর্ডের এইচএসসির ৪২ হাজার খাতা চ্যালেঞ্জ

ছবি: সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর ফলাফলে অসন্তুষ্ট হয়ে ১১টি শিক্ষা বোর্ডের ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী মোট ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। শিক্ষা বোর্ডগুলো রেওয়াজ অনুযায়ী আগামী ১৬ নভেম্বরের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের নিয়ম রয়েছে। সে অনুযায়ী ১৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে।

গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতিপত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছিল।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা বোর্ডে—৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। অন্যদিকে সবচেয়ে কম আবেদন জমা পড়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে—৭ হাজার ৯১৬ জন পরীক্ষার্থী ১৪ হাজার ৭৩৩টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

বোর্ডভিত্তিক পুনর্নিরীক্ষণের আবেদনসংখ্যা নিচে তুলে ধরা হলো:

শিক্ষা বোর্ড আবেদনকারী পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের খাতা
ঢাকা ৬৬,১৫০ ১,৩৬,৫০৬
কুমিল্লা ২২,৫০৩ ৪২,০৪৪
রাজশাহী ২০,৯২৪ ৩৬,১০২
যশোর ২০,৩৯৫ ৩৬,২০৫
চট্টগ্রাম ২২,৫৯৫ ৪৬,১৪৮
সিলেট ১৩,০৪৪ ২৩,০৮২
বরিশাল ৮,০১১ ১৭,৪৮৯
দিনাজপুর ১৭,৩১৮ ২৯,২৯৭
ময়মনসিংহ ১৫,৫৯৮ ৩০,৭৩৬
কারিগরি ১২,০০৭ ১৫,৩৭৮
মাদ্রাসা ৭,৯১৬ ১৪,৭৩৩

প্রতিবছরই পাবলিক পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ পান। তবে এ প্রক্রিয়ায় খাতা পুনর্মূল্যায়ন করা হয় না, বরং খাতায় প্রদত্ত নম্বরগুলো পুনরায় যোগ করে দেখা হয় কোনো ভুল হয়েছে কি না।

শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট বোর্ডগুলো।

See also  চান্দিনায় নৈতিক শিক্ষা বিষয়ক সেমিনার
জনপ্রিয়

কুমিল্লা বোর্ডের এইচএসসির ৪২ হাজার খাতা চ্যালেঞ্জ

২৬ অক্টোবর ২০২৫, ৫:১৫