বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে বিজয়: শিবিরের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

  • Reporter Name
  • ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩
  • 144

অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এ শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বিজয় অর্জন করায় দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রকৃত বিজয় ঘটেছে। এই সাফল্যের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জয়ী হয়েছে। নির্বাচনে যারা বিভিন্ন প্যানেল থেকে কিংবা স্বতন্ত্রভাবে বিজয়ী হয়েছেন, ছাত্রশিবিরের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন ৪০ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক নির্বাচিত প্রতিনিধিদের দান করেন।”

শিক্ষার্থীদের এ বিজয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে শিবিরের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো—

• শুকরিয়া আদায়স্বরূপ দোয়া মাহফিল ও রাতব্যাপী নৈশ ইবাদত (শব্বেদারি)।

• মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের খোঁজখবর নেওয়া।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সারাদেশের মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‌্যালি আয়োজন না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

See also  চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
জনপ্রিয়

ডাকসু নির্বাচনে বিজয়: শিবিরের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩

অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এ শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বিজয় অর্জন করায় দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রকৃত বিজয় ঘটেছে। এই সাফল্যের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জয়ী হয়েছে। নির্বাচনে যারা বিভিন্ন প্যানেল থেকে কিংবা স্বতন্ত্রভাবে বিজয়ী হয়েছেন, ছাত্রশিবিরের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন ৪০ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক নির্বাচিত প্রতিনিধিদের দান করেন।”

শিক্ষার্থীদের এ বিজয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে শিবিরের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো—

• শুকরিয়া আদায়স্বরূপ দোয়া মাহফিল ও রাতব্যাপী নৈশ ইবাদত (শব্বেদারি)।

• মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের খোঁজখবর নেওয়া।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সারাদেশের মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‌্যালি আয়োজন না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

See also  কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫