বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী সহ ৩ জন আটক

কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি, এক চুরি মামলার আসামি এবং দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা এলাকার সাহেব আলীর ছেলে মো. কিবরিয়া (৩২) কে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, উপজেলার কেরনখাল ইউনিয়নের ছয়ঘরিয়া ব্যাপারী বাড়ির আবুল হাসেমের ছেলে মো. সাগর (২৬) কে একটি চুরির মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনগণের সহায়তায় আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা উপজেলার বেলাশ্বর এলাকার আবুল হাসেমের ছেলে খায়েরকে দুই বছরের সিআর মামলার সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চান্দিনা থানা পুলিশ জানায়, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

See also  চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
জনপ্রিয়

চান্দিনায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী সহ ৩ জন আটক

১০ জুন ২০২৬, ৮:৫৫

কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি, এক চুরি মামলার আসামি এবং দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা এলাকার সাহেব আলীর ছেলে মো. কিবরিয়া (৩২) কে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, উপজেলার কেরনখাল ইউনিয়নের ছয়ঘরিয়া ব্যাপারী বাড়ির আবুল হাসেমের ছেলে মো. সাগর (২৬) কে একটি চুরির মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনগণের সহায়তায় আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা উপজেলার বেলাশ্বর এলাকার আবুল হাসেমের ছেলে খায়েরকে দুই বছরের সিআর মামলার সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চান্দিনা থানা পুলিশ জানায়, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

See also  চান্দিনা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী কামাল কমিশনার এর গণসংযোগ ও কুশল বিনিময়