বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা

ছবি: সংগৃহীত

দেশের সব ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত ও কার্যকর করতে সরকার এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে।

সোমবার (১১ মে) বিকেলে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি আগের তুলনায় বেড়েছে। তবে এখনো কিছু চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, যারা নিয়ম ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের বাথরুম অপরিচ্ছন্ন দেখতে পেয়ে সংশ্লিষ্টদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন। এছাড়া অপারেশন থিয়েটার, ডেলিভারি রুমসহ হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগও পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাহফুজুল হক, শামীম আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

See also  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন
জনপ্রিয়

৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা

১১ মে ২০২৬, ১০:২০

দেশের সব ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত ও কার্যকর করতে সরকার এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে।

সোমবার (১১ মে) বিকেলে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি আগের তুলনায় বেড়েছে। তবে এখনো কিছু চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, যারা নিয়ম ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের বাথরুম অপরিচ্ছন্ন দেখতে পেয়ে সংশ্লিষ্টদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন। এছাড়া অপারেশন থিয়েটার, ডেলিভারি রুমসহ হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগও পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাহফুজুল হক, শামীম আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

See also  আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোটগ্রহণের প্রস্তুতি ইসির