বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় ছাত্তার স্টুডেন্টস ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার চান্দিনায় ছাত্তার স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকালে চান্দিনা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনায়তন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুরছাপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফজলুল ছাত্তার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পারস্পরিক সম্পর্ক, নৈতিকতা ও শিক্ষার মান উন্নয়নে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসান ভূঁইয়া। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবদুল্লাহ আল নোমান, এস এম সামিউল খাঁন, আল আমিন, মো. শামীম আহমেদ, আল মামুন, মো. সোহানুর রহমান শুভ, আফরিন আক্তার, সোহাগ সরকার, সিনথিয়া পারভীন সুপ্তি, সামির জামান, মো. হাবিব উল্লাহ কাইয়ুম, ফরহাদ ইবনে আলম, অলক দাসসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে সকলের অংশগ্রহণে ঈদের শুভেচ্ছা বিনিময়, আলোচনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

See also  কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫
জনপ্রিয়

চান্দিনায় ছাত্তার স্টুডেন্টস ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২৩ মার্চ ২০২৬, ৮:৪১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার চান্দিনায় ছাত্তার স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকালে চান্দিনা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনায়তন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুরছাপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফজলুল ছাত্তার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পারস্পরিক সম্পর্ক, নৈতিকতা ও শিক্ষার মান উন্নয়নে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসান ভূঁইয়া। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবদুল্লাহ আল নোমান, এস এম সামিউল খাঁন, আল আমিন, মো. শামীম আহমেদ, আল মামুন, মো. সোহানুর রহমান শুভ, আফরিন আক্তার, সোহাগ সরকার, সিনথিয়া পারভীন সুপ্তি, সামির জামান, মো. হাবিব উল্লাহ কাইয়ুম, ফরহাদ ইবনে আলম, অলক দাসসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে সকলের অংশগ্রহণে ঈদের শুভেচ্ছা বিনিময়, আলোচনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

See also  আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না: অর্থমন্ত্রী