বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদয় কেড়েছে এতিমখানার শিশুর একটি চিঠি

রাজধানীর যাত্রাবাড়ীর একটি এতিমখানায় থাকা এক শিশুর মায়ের উদ্দেশে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সরল ভাষায় লেখা সেই চিঠিতে শিশুটির কিছু ছোট ছোট চাহিদা ও কষ্টের কথা উঠে এসেছে, যা অনেকের হৃদয় স্পর্শ করেছে।

গত ১১ মার্চ যোগাযোগমাধ্যমে নাসরিন আক্তার নামের একটি আইডি থেকে শিশুটির ছবি ও হাতে লেখা চিঠির দুটি ছবি পোস্ট করা হয়। পোস্টে তিনি লিখেছেন, ‘এতিমখানায় গিয়েছিলাম দেখা করতে, মেজ ছেলে তাহাসিন আব্দুল্লাহ একটা কাগজ হাতে দিলো।’

পোস্ট করা ছবিতে দেখা যায়, শিশুটির হাতে লেখা একটি চিঠি। ধারণা করা হচ্ছে, সেটি তার মায়ের কাছে দেওয়া একটি অনুরোধপত্র। চিঠিতে শিশুটি লিখেছে, ‘আম্মা, আমারে সাবান দিয়ো। তিন দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিয়ো, আগেরটা ছিড়া গেছে। ইফতারে বুট-মুড়ি দেয়। রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু খাবার আইনো, ভালো খাবার। একটা মশারি দিয়ো আর চাদর দিয়ো। মশা কামড়ায়।’

চিঠিটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ এতে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান। অনেকেই শিশুটির খোঁজখবর নেওয়া ও সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন।

পোস্টদাতা নাসরিন আক্তার নিজেই মন্তব্যের ঘরে জানান, শিশুটি তার সন্তান। তিনি এতিমখানার ঠিকানাও শেয়ার করেছেন, যাতে আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করে সহায়তা করতে পারেন।

শিশুটির সরল ভাষায় লেখা এই চিঠি ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে মানবিকতার আলোচনাও তৈরি করেছে। অনেকেই মনে করছেন, সমাজের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে এটি একটি গুরুত্বপূর্ণ স্মরণ করিয়ে দেওয়া বার্তা।

See also  আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না: অর্থমন্ত্রী
জনপ্রিয়

হৃদয় কেড়েছে এতিমখানার শিশুর একটি চিঠি

১৫ মার্চ ২০২৬, ৪:৪১

See also  আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোটগ্রহণের প্রস্তুতি ইসির