বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী মাহমুদ আহমেদিনেজাদ ইসরাইলি-মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম।

ইরানি লেবার নিউজ এজেন্সির বরাত দিয়ে রোববার (১ মার্চ) সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব তেহরানের নার্নাকে আহমেদিনেজাদের বাসভবনে হামলায় তিনিসহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন।

তবে স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইরান কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। প্রেসিডেন্ট হওয়ার আগে, আহমেদিনেজাদ আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সূত্র: জেরুজালেম পোস্ট

See also  চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
জনপ্রিয়

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত

১ মার্চ ২০২৬, ৯:২০

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী মাহমুদ আহমেদিনেজাদ ইসরাইলি-মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম।

ইরানি লেবার নিউজ এজেন্সির বরাত দিয়ে রোববার (১ মার্চ) সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব তেহরানের নার্নাকে আহমেদিনেজাদের বাসভবনে হামলায় তিনিসহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন।

তবে স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইরান কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। প্রেসিডেন্ট হওয়ার আগে, আহমেদিনেজাদ আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সূত্র: জেরুজালেম পোস্ট

See also  চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫, পৃথক মামলায় আরও ২ জন গ্রেপ্তার