বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সভাপতি: হাছান আহমেদ, সেক্রেটারি: নাজমুল হাসান

২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখার ছাত্রশিবিরের কমিটি গঠন

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। শিবিরের  সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাছান আহমেদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন নাজমুল হাসান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর  শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুজাফফর হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এসএম ফরহাদ।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত হাছান আহমেদকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি হাছান আহমেদ শাখা সেক্রেটারি হিসেবে নাজমুল হাসান কে মনোনীত করেন। পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

See also  কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫
জনপ্রিয়

সভাপতি: হাছান আহমেদ, সেক্রেটারি: নাজমুল হাসান

২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখার ছাত্রশিবিরের কমিটি গঠন

১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২১

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। শিবিরের  সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাছান আহমেদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন নাজমুল হাসান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর  শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুজাফফর হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এসএম ফরহাদ।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত হাছান আহমেদকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি হাছান আহমেদ শাখা সেক্রেটারি হিসেবে নাজমুল হাসান কে মনোনীত করেন। পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

See also  চান্দিনায় নৈতিক শিক্ষা বিষয়ক সেমিনার