বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত করে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত গেজেটে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদন প্রদান করা হয়েছে।

গেজেটে আরও বলা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে।

এ ছাড়া প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগ সংক্রান্ত পৃথক একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গেজেটে নতুন প্রশাসনিক বিন্যাস কার্যকরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

গেজেট দেখতে ক্লিক করুন এখানে ও এখানে

See also  কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫
জনপ্রিয়

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত করে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত গেজেটে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদন প্রদান করা হয়েছে।

গেজেটে আরও বলা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে।

এ ছাড়া প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগ সংক্রান্ত পৃথক একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গেজেটে নতুন প্রশাসনিক বিন্যাস কার্যকরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

গেজেট দেখতে ক্লিক করুন এখানে ও এখানে

See also  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন