বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে প্রথমবারের মতো ভোটের মাঠে নেমেই চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ড. রেদোয়ান আহমেদ-কে পরাজিত করে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।

বিজয়ের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ জয় চান্দিনাবাসীর উদ্দেশে উৎসর্গ করেন শাওন। তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, চান্দিনার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বপ্ন পূরণ হয়েছে। যারা তাঁর ওপর আস্থা রেখে নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “এই জয় আমার একার নয়, এটি চান্দিনার জনগণের জয়।” নির্বাচন-পরবর্তী বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। “আমরা চান্দিনাবাসী”—এই প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রতিযোগিতা শেষ, এখন সময় একসঙ্গে এগিয়ে যাওয়ার। পরিবর্তনের সূচনা নিজেদের মধ্য থেকেই হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর এ বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ইতিবাচক মন্তব্য করেন।

রাজনৈতিক প্রেক্ষাপটে জানা যায়, কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি মো. খোরশেদ আলমের মৃত্যুর পর ২০১৮ সালে নেতাকর্মীদের অনুরোধে রাজনীতিতে সক্রিয় হন তাঁর পুত্র আতিকুল আলম শাওন। ২০২১ সালের কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের কারণে ভোটের মাঠে অংশ নেওয়ার সুযোগ হয়নি তাঁর।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও জনগণের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন তিনি। প্রথম নির্বাচনী লড়াইয়েই অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে বিপুল ভোটে জয়ী হয়ে স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন এই তরুণ নেতা।

See also  চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
জনপ্রিয়

চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন

১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২৩

See also  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন