বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যুক্ত হচ্ছে না তুরস্ক

ছবি: সংগৃহীত

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছে তুরস্ক। সৌদি সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র শনিবার (৩১ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, তুরস্ক এ ধরনের কোনো যৌথ প্রতিরক্ষা জোটে যুক্ত হচ্ছে না।

এর আগে চলতি মাসের শুরুতে তুরস্কের এক সরকারি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন যে, আঙ্কারা সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা শুরু করেছে। ওই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তিন দেশ মিলে একটি শক্তিশালী সামরিক জোট গঠনের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা তৈরি হয়।

তবে সৌদি সামরিক সূত্র স্পষ্ট করে জানায়, “পাকিস্তানের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা একটি দ্বিপক্ষীয় চুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তুরস্ক এতে যুক্ত হচ্ছে না।” তিনি আরও বলেন, এ বিষয়ে যে আলোচনা বা জোট গঠনের কথা বলা হচ্ছে, তা বাস্তবসম্মত নয়।

উপসাগরীয় অঞ্চলের আরেকটি দায়িত্বশীল সূত্রও একই তথ্য নিশ্চিত করে জানায়, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি দ্বিপক্ষীয় পর্যায়েই থাকবে। তিনি বলেন, “তুরস্কের সঙ্গে আমাদের আলাদা সহযোগিতা রয়েছে, তবে পাকিস্তানের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি কার্যকর রয়েছে, সেটি কোনো তৃতীয় দেশে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই।”

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হলেও বাস্তবে তা আনুষ্ঠানিক জোটে রূপ নিচ্ছে না।

সূত্র: এএফপি

জনপ্রিয়

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যুক্ত হচ্ছে না তুরস্ক

৩১ জানুয়ারী ২০২৬, ৯:১০