বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনেই দফায় দফায় পরিবর্তন: রাতে আবার বাড়লো সোনার দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে একদিনেই সোনার দামে নাটকীয় পরিবর্তন দেখা গেছে। সকালে দাম কমানোর ঘোষণা দেওয়া হলেও কয়েক ঘণ্টার ব্যবধানে রাতে আবার সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম বেড়েছে ৪ হাজার ৮২ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে এ নতুন দাম কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার বা পাকা সোনার দাম বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও স্থানীয় কাঁচামালের দামের পরিবর্তনের প্রভাবেই স্বল্প সময়ের মধ্যে সোনার দামে এমন পরিবর্তন দেখা যাচ্ছে। এতে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

See also  আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না: অর্থমন্ত্রী
Tag :
জনপ্রিয়

একদিনেই দফায় দফায় পরিবর্তন: রাতে আবার বাড়লো সোনার দাম

৩১ জানুয়ারী ২০২৬, ৯:১৩