বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
কাল আসছে আনুষ্ঠানিক ঘোষণা

হাতপাখাকে ৪৫ আসনে ছাড় দিয়ে রাতেই চূড়ান্ত হচ্ছে ১১ দলের আসনসমঝোতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) গঠিত ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ আলোচনার পর আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ও আসন বণ্টনের ঘোষণা দেওয়া হতে পারে।

জোট সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, আসন ভাগাভাগি নিয়ে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনভর কয়েক ধাপে আলোচনা হয়েছে। আজ রাতেই শীর্ষ নেতাদের উপস্থিতিতে একটি চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই অমীমাংসিত কয়েকটি আসনের সুরাহা করে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে বিস্তারিত তুলে ধরা হবে।

সূত্র থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, জোটের শরিক দলগুলোর মধ্যে সম্মানের ভিত্তিতে আসন বণ্টন করা হয়েছে। খসড়া তালিকা অনুযায়ী দলগুলোর সম্ভাব্য আসন সংখ্যা:

ইসলামী আন্দোলন বাংলাদেশ: ৪৫টি আসন (প্রতীক: হাতপাখা)। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩০টি আসন (প্রতীক: শাপলা কলি)। বাংলাদেশ খেলাফত মজলিস: ১৫টি আসন। ইসলামী ঐক্যজোট: ৬টি আসন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি): ৬টি আসন। এবি পার্টি: ২টি আসন। বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি): ২টি আসন। অন্যান্য: খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা ১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে আজ রাতের বৈঠকের পর এই সংখ্যায় সামান্য রদবদল হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আসন সমঝোতার অগ্রগতি প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ বলেন, “জোটের শরিকদের মধ্যে ফলপ্রসূ আলোচনা চলছে। আজ রাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। ইনশাআল্লাহ, আগামীকালই আমরা চূড়ান্ত ঘোষণা দিতে পারব বলে আশা করছি। সংবাদ সম্মেলনের সময়সূচিও রাতের বৈঠকেই ঠিক করা হবে।”

অন্যদিকে, ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। জামায়াতের আমির আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, আজ অথবা কালের মধ্যে ঘোষণা আসবে। সব ঠিক থাকলে আগামীকালই আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাব।”

See also  চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

উল্লেখ্য, গত সোমবার এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, মঙ্গল বা বুধবারের মধ্যেই তারা জোটগতভাবে জাতির সামনে উপস্থিত হবেন এবং আসন সমঝোতার বিষয়ে বিস্তারিত জানাবেন।

জনপ্রিয়

কাল আসছে আনুষ্ঠানিক ঘোষণা

হাতপাখাকে ৪৫ আসনে ছাড় দিয়ে রাতেই চূড়ান্ত হচ্ছে ১১ দলের আসনসমঝোতা

১৩ জানুয়ারী ২০২৬, ৭:২৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) গঠিত ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ আলোচনার পর আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ও আসন বণ্টনের ঘোষণা দেওয়া হতে পারে।

জোট সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, আসন ভাগাভাগি নিয়ে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনভর কয়েক ধাপে আলোচনা হয়েছে। আজ রাতেই শীর্ষ নেতাদের উপস্থিতিতে একটি চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই অমীমাংসিত কয়েকটি আসনের সুরাহা করে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে বিস্তারিত তুলে ধরা হবে।

সূত্র থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, জোটের শরিক দলগুলোর মধ্যে সম্মানের ভিত্তিতে আসন বণ্টন করা হয়েছে। খসড়া তালিকা অনুযায়ী দলগুলোর সম্ভাব্য আসন সংখ্যা:

ইসলামী আন্দোলন বাংলাদেশ: ৪৫টি আসন (প্রতীক: হাতপাখা)। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩০টি আসন (প্রতীক: শাপলা কলি)। বাংলাদেশ খেলাফত মজলিস: ১৫টি আসন। ইসলামী ঐক্যজোট: ৬টি আসন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি): ৬টি আসন। এবি পার্টি: ২টি আসন। বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি): ২টি আসন। অন্যান্য: খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা ১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে আজ রাতের বৈঠকের পর এই সংখ্যায় সামান্য রদবদল হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আসন সমঝোতার অগ্রগতি প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ বলেন, “জোটের শরিকদের মধ্যে ফলপ্রসূ আলোচনা চলছে। আজ রাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। ইনশাআল্লাহ, আগামীকালই আমরা চূড়ান্ত ঘোষণা দিতে পারব বলে আশা করছি। সংবাদ সম্মেলনের সময়সূচিও রাতের বৈঠকেই ঠিক করা হবে।”

অন্যদিকে, ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। জামায়াতের আমির আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, আজ অথবা কালের মধ্যে ঘোষণা আসবে। সব ঠিক থাকলে আগামীকালই আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাব।”

See also  চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫, পৃথক মামলায় আরও ২ জন গ্রেপ্তার