Logo
প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৭:২৭ পি.এম

হাতপাখাকে ৪৫ আসনে ছাড় দিয়ে রাতেই চূড়ান্ত হচ্ছে ১১ দলের আসনসমঝোতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) গঠিত ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ আলোচনার পর আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ও আসন বণ্টনের ঘোষণা দেওয়া হতে পারে। জোট সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, আসন ভাগাভাগি নিয়ে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনভর কয়েক ধাপে আলোচনা হয়েছে। আজ রাতেই শীর্ষ নেতাদের উপস্থিতিতে একটি চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই অমীমাংসিত কয়েকটি আসনের সুরাহা করে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে বিস্তারিত তুলে ধরা হবে। সূত্র থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, জোটের শরিক দলগুলোর মধ্যে সম্মানের ভিত্তিতে আসন বণ্টন করা হয়েছে। খসড়া তালিকা অনুযায়ী দলগুলোর সম্ভাব্য আসন সংখ্যা: ইসলামী আন্দোলন বাংলাদেশ: ৪৫টি আসন (প্রতীক: হাতপাখা)। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩০টি আসন (প্রতীক: শাপলা কলি)। বাংলাদেশ খেলাফত মজলিস: ১৫টি আসন। ইসলামী ঐক্যজোট: ৬টি আসন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি): ৬টি আসন। এবি পার্টি: ২টি আসন। বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি): ২টি আসন। অন্যান্য: খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা ১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে আজ রাতের বৈঠকের পর এই সংখ্যায় সামান্য রদবদল হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আসন সমঝোতার অগ্রগতি প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ বলেন, “জোটের শরিকদের মধ্যে ফলপ্রসূ আলোচনা চলছে। আজ রাতে একটি...

Read More..
Copyright © 2026 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন