বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি; মাথায় গুরুতর আঘাত

মুম্বাইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। মার্কিন ডিজে ডেভিড গেটার কনসার্টে যোগ দিতে যাওয়ার পথে এক মদ্যপ গাড়িচালকের বেপরোয়া গতির ধাক্কায় তিনি আহত হন। দুর্ঘটনায় নোরার মাথায় গুরুতর চোট লেগেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের ‘সানবার্ন ফেস্টিভ্যালে’ বিশ্বখ্যাত ডিজে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করার কথা ছিল নোরার। সেই লক্ষ্যেই অনুষ্ঠানস্থলের দিকে রওনা হয়েছিলেন তিনি। পথিমধ্যে হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি নোরার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। পুলিশি তদন্তে প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘাতক গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

দুর্ঘটনার পরপরই নোরাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন চিকিৎসকরা। স্বস্তির খবর এই যে, পরীক্ষায় নোরার শরীরে কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা হাড় ভাঙার মতো বড় কোনো জখম ধরা পড়েনি। তবে মস্তিষ্কে প্রচণ্ড ঝাঁকুনি বা আঘাত পাওয়ায় চিকিৎসকরা একে ‘কনকাশন’ হিসেবে চিহ্নিত করেছেন এবং তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

শারীরিক অসুস্থতা ও চিকিৎসকদের সতর্কতা সত্ত্বেও ভক্তদের নিরাশ করতে চান না নোরা। তাই নির্ধারিত সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্তে অটল রয়েছেন এই তারকা। উল্লেখ্য, এই কনসার্টে ডেভিড গেটা এবং আমেরিকান গায়িকা সিয়ারার সঙ্গে তার নতুন আন্তর্জাতিক সিঙ্গেলের এক ঝলক ভক্তদের সামনে তুলে ধরার কথা রয়েছে।

বর্তমানে নোরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার এই সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করছেন ভক্তরা, তবে একইসঙ্গে তার দ্রুত সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উদ্বেগের ঝড় উঠেছে।

See also  চান্দিনায় নৈতিক শিক্ষা বিষয়ক সেমিনার
জনপ্রিয়

মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি; মাথায় গুরুতর আঘাত

২১ ডিসেম্বর ২০২৫, ২:২২

See also  চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫, পৃথক মামলায় আরও ২ জন গ্রেপ্তার