বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
স্বর্ণালঙ্কার সহ ৭ লাখ টাকার মালামাল লুট; জনতার হাতে আটক ১

চান্দিনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। অস্ত্রধারী ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও আসবাবপত্রসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা প্রথমে পেয়ারা বেগমের টিনশেড ঘরে প্রবেশ করে স্বর্ণের কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়। এরপর তার মেয়ে জেসমিন আক্তারের ঘরে ঢুকে গরু বিক্রির এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে প্রবাসী ছেলের ঘরে প্রবেশ করে আরও এক লাখ ৫০ হাজার টাকা ও আসবাবপত্র লুট করে।

ডাকাতির সময় এলাকাবাসী ডাকাতদলকে ধাওয়া করে। এসময় ফসলি জমি থেকে আবু মিয়া (৪০) নামের এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তিনি মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের পাঞ্জত আলীর ছেলে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, আটক আবু মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজনের নাম স্বীকার করেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

See also  আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না: অর্থমন্ত্রী
জনপ্রিয়

স্বর্ণালঙ্কার সহ ৭ লাখ টাকার মালামাল লুট; জনতার হাতে আটক ১

চান্দিনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১৯ নভেম্বর ২০২৫, ৯:০৫

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। অস্ত্রধারী ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও আসবাবপত্রসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা প্রথমে পেয়ারা বেগমের টিনশেড ঘরে প্রবেশ করে স্বর্ণের কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়। এরপর তার মেয়ে জেসমিন আক্তারের ঘরে ঢুকে গরু বিক্রির এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে প্রবাসী ছেলের ঘরে প্রবেশ করে আরও এক লাখ ৫০ হাজার টাকা ও আসবাবপত্র লুট করে।

ডাকাতির সময় এলাকাবাসী ডাকাতদলকে ধাওয়া করে। এসময় ফসলি জমি থেকে আবু মিয়া (৪০) নামের এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তিনি মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের পাঞ্জত আলীর ছেলে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, আটক আবু মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজনের নাম স্বীকার করেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

See also  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন