বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিটিআরসি'র সিদ্ধান্ত

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে মোবাইল সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন নির্দেশনা কার্যকর করেছে। আজ শনিবার, ১ নভেম্বর ২০২৫ থেকে একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। মোবাইল অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে।

বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ অক্টোবরের পর থেকে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিম বন্ধ করে দেওয়া হবে। এর আগে, একজন নাগরিক সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারতেন। তবে গত ৩০ জুলাই কমিশন জানায়, নভেম্বর থেকে এই সীমা ১০টিতে নামিয়ে আনা হবে এবং অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রার করতে গ্রাহকদের সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, “আজ থেকেই অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে। ডিসেম্বরের মধ্যে আমরা নিশ্চিত করব, কোনো এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।”

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ। অথচ প্রকৃত গ্রাহক সংখ্যা মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে ৫টির কম সিম রয়েছে, ৬ থেকে ১০টি সিম ব্যবহার করেন প্রায় ১৬ শতাংশ, আর ১১টির বেশি সিম রয়েছে মাত্র ৩ শতাংশ গ্রাহকের নামে।

বিটিআরসি সূত্র জানায়, সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং প্রতারণা রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকরা চাইলে অনলাইনে অথবা *১৬০০২# নম্বরে ডায়াল করে নিজেদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই করতে পারবেন।

তবে সিম নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ‘দৈবচয়ন’ (random selection) নীতির অনুসরণ করা হবে। ফলে কোনো গ্রাহকের গুরুত্বপূর্ণ সিমও বন্ধ হয়ে যেতে পারে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী।

See also  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন
Tag :
জনপ্রিয়

বিটিআরসি'র সিদ্ধান্ত

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

১ নভেম্বর ২০২৫, ৩:৪৩

See also  শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ