বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই গঠন হচ্ছে কুমিল্লা বিভাগ; বাড়ছে উপজেলার সংখ্যাও

  • Reporter Name
  • ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৫
  • 209

অনলাইন ডেস্ক:

বাংলাদেশে প্রশাসনিক কাঠামোর পুনর্বিন্যাসের অংশ হিসেবে সরকার ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি কুমিল্লা ও চট্টগ্রামে দুটি নতুন উপজেলা সৃষ্টির পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর আগামী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নাম অনুসারে দুটি নতুন বিভাগ এবং দুটি নতুন উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত হবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা। অন্যদিকে কুমিল্লা বিভাগে থাকবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা।

বর্তমানে বাংলাদেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।

নতুন উপজেলা গঠনের ক্ষেত্রে, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা উপজেলা’ এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ নামে একটি নতুন উপজেলা গঠনের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে রয়েছে ২২টি ইউনিয়ন।

See also  কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫
জনপ্রিয়

শিগগিরই গঠন হচ্ছে কুমিল্লা বিভাগ; বাড়ছে উপজেলার সংখ্যাও

২৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৫

অনলাইন ডেস্ক:

বাংলাদেশে প্রশাসনিক কাঠামোর পুনর্বিন্যাসের অংশ হিসেবে সরকার ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি কুমিল্লা ও চট্টগ্রামে দুটি নতুন উপজেলা সৃষ্টির পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর আগামী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নাম অনুসারে দুটি নতুন বিভাগ এবং দুটি নতুন উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত হবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা। অন্যদিকে কুমিল্লা বিভাগে থাকবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা।

বর্তমানে বাংলাদেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।

নতুন উপজেলা গঠনের ক্ষেত্রে, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা উপজেলা’ এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ নামে একটি নতুন উপজেলা গঠনের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে রয়েছে ২২টি ইউনিয়ন।

See also  শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ