বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যারা এখনও পাকিস্তানের স্লোগান দিচ্ছে তারা ’৭১-এ রাজাকার ছিলো

  • Reporter Name
  • ৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৫
  • 204

চান্দিনায় এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে ড. রেদোয়ান

আবু সাঈদঃ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- ‘আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে যারা পাকিস্তানের স্লোগান দেয়। তারা কখনো স্বাধীনতা চায়নি। তারা ১৯৭১ এ রাজাকার ছিলো। জামায়াতে ইসলামী একমাত্র দল যারা মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলো। তারা মা-বোনদের ধরে নিয়ে পাকিস্তানী ক্যাম্পে দিয়ে আসতো। মুক্তিবাহিনীর খবর হানাদারদের কাছে পৌঁছে দিতো।’

কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাড়েরা ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন- জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের কারণে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হবে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা সারা জীবন ক্ষমতায় মসনদে বসে থাকতে চেয়েছিলো। জনগণ তা হতে দেয়নি।

বর্তমান সরকারের সমালোচনা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন- এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা এই সরকারকে সর্বাত্মক সাহায্য করছি যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে। এর মধ্য দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে পারে।

সম্মেলনে বাড়েরা ইউনিয়ন এলডিপি’র সভাপতি অধ্যাপক রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার, এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের. সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ।

ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা গণতান্ত্রিক কৃষক দল সভাপতি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, এলডিপি নেতা সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন কালা, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

See also  চান্দিনায় গাঁজাসহ মাদক কারবারি ও চোর গ্রেপ্তার

সম্মেলনে বাড়েরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন কালাকে সভাপতি, আবু তাহেরকে সাধারণ সম্পাদক, দুলাল হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন এলডিপি’র ও মো. রয়েল মিয়া রাফি কে সভাপতি, আবদুল্লাহ্ আল মামুনকে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল এবং মো. ফরহাদ হোসেনকে সভাপতি, নশু মিয়াকে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এছাড়া আবু কালাম কে সভাপতি, শাহিন মেম্বারকে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক কৃষক দল ও রাসেল মাহমুদকে সভাপতি, আলাউদ্দিন কে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল এর ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

জনপ্রিয়

যারা এখনও পাকিস্তানের স্লোগান দিচ্ছে তারা ’৭১-এ রাজাকার ছিলো

৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৫

See also  কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫