
চান্দিনা মেইল অনলাইনঃ
কুমিল্লার দেবিদ্বারে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবিদ্বার উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী এসব শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির দেবিদ্বার উপজেলার সভাপতি সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের অধ্যাপক শহীদুল ইসলাম, পৌর জামায়াতের আমির ফেরদৌস আহম্মেদ এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সানা উল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শরিফুল ইসলাম, মো. তমিজ উদ্দিন, নূরুল হুদা, মো. জুনায়েদসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সম্ভাবনাময় নেতৃত্ব। তাদেরকে আদর্শ, মেধা ও নৈতিকতায় গড়ে উঠতে হবে, যাতে ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
দেবিদ্বার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Reporter Name 


















