বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় এক টাকার দুর্নীতিও সহ্য করা হবে না – সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মুফতি কাসেমী

ছালাউদ্দিন রিপনঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকধারী প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

সোমবার (১৬ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশ, চান্দিনা উপজেলা শাখার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চান্দিনা পৌরসভা এবং উপজেলার সকল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো খাতের অগ্রগতি, মাদকমুক্ত সমাজ গঠন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মুফতি এহতেশামুল হক কাসেমী বলেন, আমরা অতীতে দেখেছি, সরকার থেকে উন্নয়নের জন্য ১ কোটি টাকা বরাদ্দ আসলে এর অন্তত ৩০ শতাংশ এমপির পকেটে চলে যেত। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ চান্দিনায় এক টাকার দুর্নীতিও সহ্য করা হবে না। চান্দিনায় দুর্নীতিমুক্ত একটি প্রশাসন ও সুশাসনের মডেল গড়ে তুলবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ইসলামী ঐক্যজোট গঠনের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দেশের প্রায় সকল ইসলামপন্থী দল আগামী জাতীয় নির্বাচনে এক প্ল্যাটফর্মে অংশগ্রহণের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

তিনি বলেন, কেন্দ্রীয় ভাবে জামায়াতে ইসলামীর সাথে আমাদের আলোচনা হয়েছে। যে আসনে ইসলামী আন্দোলন অথবা জামায়াতের প্রার্থীর জনসমর্থন বেশি থাকবে, সেই আসনটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ছাড় দেওয়া হবে।

সভায় চান্দিনার সাংবাদিকরা ভবিষ্যৎ উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তাঁদের মতামত ব্যক্ত করেন। মুফতি কাসেমী সকল মতামতকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেন এবং একটি নতুন, উন্নত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন চান্দিনা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

See also  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন
জনপ্রিয়

চান্দিনায় এক টাকার দুর্নীতিও সহ্য করা হবে না – সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মুফতি কাসেমী

১৭ জুন ২০২৫, ৮:০০

ছালাউদ্দিন রিপনঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকধারী প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

সোমবার (১৬ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশ, চান্দিনা উপজেলা শাখার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চান্দিনা পৌরসভা এবং উপজেলার সকল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো খাতের অগ্রগতি, মাদকমুক্ত সমাজ গঠন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মুফতি এহতেশামুল হক কাসেমী বলেন, আমরা অতীতে দেখেছি, সরকার থেকে উন্নয়নের জন্য ১ কোটি টাকা বরাদ্দ আসলে এর অন্তত ৩০ শতাংশ এমপির পকেটে চলে যেত। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ চান্দিনায় এক টাকার দুর্নীতিও সহ্য করা হবে না। চান্দিনায় দুর্নীতিমুক্ত একটি প্রশাসন ও সুশাসনের মডেল গড়ে তুলবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ইসলামী ঐক্যজোট গঠনের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দেশের প্রায় সকল ইসলামপন্থী দল আগামী জাতীয় নির্বাচনে এক প্ল্যাটফর্মে অংশগ্রহণের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

তিনি বলেন, কেন্দ্রীয় ভাবে জামায়াতে ইসলামীর সাথে আমাদের আলোচনা হয়েছে। যে আসনে ইসলামী আন্দোলন অথবা জামায়াতের প্রার্থীর জনসমর্থন বেশি থাকবে, সেই আসনটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ছাড় দেওয়া হবে।

সভায় চান্দিনার সাংবাদিকরা ভবিষ্যৎ উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তাঁদের মতামত ব্যক্ত করেন। মুফতি কাসেমী সকল মতামতকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেন এবং একটি নতুন, উন্নত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন চান্দিনা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

See also  কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫