বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় ইউএনও পদে রদবদল, প্রশাসনের সাথে ছাত্র নেতৃত্বের সৌহার্দ্য

বিশেষ প্রতিনিধিঃ 

চান্দিনা উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর বিদায় নিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। এ উপলক্ষে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসাথে সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন ইউএনও মোহাম্মদ আশরাফুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বিদায়ী ইউএনও নাজিয়া হোসেনের দক্ষ নেতৃত্বে চান্দিনার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, উন্নয়ন কর্মকাণ্ডে গতি এবং জনসেবায় স্বচ্ছতা এসেছে—এমন প্রশংসা উঠে আসে উপস্থিত অতিথিদের বক্তব্যে। তারা তাঁর নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন।

অপরদিকে, সদ্য দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই সাক্ষাতে চান্দিনার সামগ্রিক উন্নয়ন, শিক্ষাব্যবস্থা, প্রশাসনের স্বচ্ছতা ও বৈষম্যহীন সমাজ গঠনে ছাত্রদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপজেলা আহ্বায়ক আবুল কাশেম অভি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব আবু হানিফ, মুখ্য সংগঠক মেহেদী হাসান সিয়াম, মুখ্যপাত্র মেহেদী হাসান রিফাত, জুলাই আন্দোলনে আহত যুদ্ধা ফয়েজ আহমেদ, সিনিয়র সংগঠক মাহবুব শাকিল ফয়সাল, গল্লাই ইউনিয়নের আহ্বায়ক শাখাওয়াত শিকদার এবং সদস্য সচিব সামাউন সিয়াম।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন ইউএনও আশরাফুল হকের নেতৃত্বে চান্দিনা আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রশাসন যথাযথ সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সচেতন ও অরাজনৈতিক ছাত্র সংগঠন, যারা শিক্ষা, ন্যায় ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রশাসনের সঙ্গে এমন সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে শিক্ষার্থী-প্রশাসন সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও নেতারা মত প্রকাশ করেন।

See also  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন
জনপ্রিয়

চান্দিনায় ইউএনও পদে রদবদল, প্রশাসনের সাথে ছাত্র নেতৃত্বের সৌহার্দ্য

১৭ মে ২০২৫, ৬:১৫

See also  চান্দিনায় গাঁজাসহ মাদক কারবারি ও চোর গ্রেপ্তার