বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ধানের শীষ জয় পেয়েছে ১২ কেন্দ্রে

চান্দিনার ১০৫ কেন্দ্রের ৯১টিতেই জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বড় ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৯১টিতেই জয়লাভ করে তিনি এ আসনে স্পষ্ট আধিপত্য দেখান।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আতিকুল আলম শাওন ৮৭১টি পোস্টাল ভোটসহ মোট ৯১ হাজার ৬৯০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে ৫৮৪টি পোস্টাল ভোটসহ মোট ৪৮ হাজার ৫০৯ ভোট পান। তিনি ১২টি কেন্দ্রে জয়লাভ করেন।

ধানের শীষ প্রতীকে যে ১২টি কেন্দ্রে জয় আসে সেগুলোর মধ্যে রয়েছে তেতুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিচাইল উচ্চ বিদ্যালয় (দুটি ভবন), জামিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহার তারতিলুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, আবেদানূর বালিকা উচ্চ বিদ্যালয়, লেংড়ামুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোয়াগ আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়, ধেরেরা উচ্চ বিদ্যালয় এবং ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব কেন্দ্রে ড. রেদোয়ান আহমেদ পেয়েছেন ৮ হাজার ৯০৭ ভোট, আর একই কেন্দ্রগুলোতে কলস প্রতীকে আতিকুল আলম শাওন পেয়েছেন ৫ হাজার ৬১৫ ভোট।

এ আসনের একটি কেন্দ্রে ধানের শীষ ও কলস প্রতীক সমান ৪৫৮টি করে ভোট পেলেও সেখানে জয়ী হন হাতপাখা প্রতীকের প্রার্থী। সব মিলিয়ে দুইটি কেন্দ্রে জয় পান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী। তিনি ১৯৭টি পোস্টাল ভোটসহ মোট ১৪ হাজার ২৭৭ ভোট অর্জন করেন।

এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থী, খেলাফত মজলিস-এর মাওলানা সোলাইমান খাঁন দেওয়াল ঘড়ি প্রতীকে ১ হাজার ৭২২টি পোস্টাল ভোটসহ মোট ২৬ হাজার ৩১৯ ভোট পান। সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী সজল কুমার কর ছড়ি প্রতীকে ২টি পোস্টাল ভোটসহ মোট ২৬১ ভোট পেয়েছেন।

See also  চান্দিনায় নৈতিক শিক্ষা বিষয়ক সেমিনার

সার্বিক ফলাফলে দেখা যায়, চান্দিনা আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের পক্ষে উল্লেখযোগ্য গণসমর্থন তৈরি হয়, যা ৯১টি কেন্দ্রে তাঁর বিজয়ের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

জনপ্রিয়

ধানের শীষ জয় পেয়েছে ১২ কেন্দ্রে

চান্দিনার ১০৫ কেন্দ্রের ৯১টিতেই জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন

১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৬:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বড় ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৯১টিতেই জয়লাভ করে তিনি এ আসনে স্পষ্ট আধিপত্য দেখান।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আতিকুল আলম শাওন ৮৭১টি পোস্টাল ভোটসহ মোট ৯১ হাজার ৬৯০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে ৫৮৪টি পোস্টাল ভোটসহ মোট ৪৮ হাজার ৫০৯ ভোট পান। তিনি ১২টি কেন্দ্রে জয়লাভ করেন।

ধানের শীষ প্রতীকে যে ১২টি কেন্দ্রে জয় আসে সেগুলোর মধ্যে রয়েছে তেতুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিচাইল উচ্চ বিদ্যালয় (দুটি ভবন), জামিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহার তারতিলুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, আবেদানূর বালিকা উচ্চ বিদ্যালয়, লেংড়ামুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোয়াগ আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়, ধেরেরা উচ্চ বিদ্যালয় এবং ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব কেন্দ্রে ড. রেদোয়ান আহমেদ পেয়েছেন ৮ হাজার ৯০৭ ভোট, আর একই কেন্দ্রগুলোতে কলস প্রতীকে আতিকুল আলম শাওন পেয়েছেন ৫ হাজার ৬১৫ ভোট।

এ আসনের একটি কেন্দ্রে ধানের শীষ ও কলস প্রতীক সমান ৪৫৮টি করে ভোট পেলেও সেখানে জয়ী হন হাতপাখা প্রতীকের প্রার্থী। সব মিলিয়ে দুইটি কেন্দ্রে জয় পান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী। তিনি ১৯৭টি পোস্টাল ভোটসহ মোট ১৪ হাজার ২৭৭ ভোট অর্জন করেন।

এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থী, খেলাফত মজলিস-এর মাওলানা সোলাইমান খাঁন দেওয়াল ঘড়ি প্রতীকে ১ হাজার ৭২২টি পোস্টাল ভোটসহ মোট ২৬ হাজার ৩১৯ ভোট পান। সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী সজল কুমার কর ছড়ি প্রতীকে ২টি পোস্টাল ভোটসহ মোট ২৬১ ভোট পেয়েছেন।

See also  চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর