বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ও ফল মেলা

বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে দিন ব্যাপী পার্টনার কংগ্রেস ও ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপজেলার পার্টনার কংগ্রেসের ৭০জন কৃষক, স্থানীয় সাংবাদিক, নির্বাহী কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন- অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান, সিনিয়র পার্টনার মনিটরিং অফিসার সারোয়ার জামান, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক আইউব মাহমুদ বলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কীটনাশক ও বিষমুক্ত ফল, সবজি ও ফসল উৎপাদনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। মাঠপর্যায়ে এ কার্যক্রম ইতিমধ্যেই ভালো সাড়া ফেলেছে।

এর আগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩দিন ব্যাপী বিষমুক্ত ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক সহ কৃষি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার মুন্সি।

See also  চান্দিনায় গাঁজাসহ মাদক কারবারি ও চোর গ্রেপ্তার
Tag :
জনপ্রিয়

চান্দিনায় কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ও ফল মেলা

২৭ জুন ২০২৫, ৬:০৩

বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে দিন ব্যাপী পার্টনার কংগ্রেস ও ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপজেলার পার্টনার কংগ্রেসের ৭০জন কৃষক, স্থানীয় সাংবাদিক, নির্বাহী কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন- অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান, সিনিয়র পার্টনার মনিটরিং অফিসার সারোয়ার জামান, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক আইউব মাহমুদ বলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কীটনাশক ও বিষমুক্ত ফল, সবজি ও ফসল উৎপাদনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। মাঠপর্যায়ে এ কার্যক্রম ইতিমধ্যেই ভালো সাড়া ফেলেছে।

এর আগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩দিন ব্যাপী বিষমুক্ত ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক সহ কৃষি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার মুন্সি।

See also  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন