
কুমিল্লা–৭ (চান্দিনা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছে ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফ–এর আত্মশুদ্ধিমূলক ও অরাজনৈতিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ এবং হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশ, চান্দিনা উপজেলা ও পৌর শাখা।
সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হোসাইনীয়া কমিটি বাংলাদেশ, চান্দিনা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ মো. আব্দুল কাদের সরকারের নেতৃত্বে এবং হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি সালাহ উদ্দিন ক্বাদেরীর তত্ত্বাবধানে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম শামীম আহমদ চৌধুরী, হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশ–চান্দিনা পৌর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মহিবুল হাসান মানিক সরকার, সাংগঠনিক সম্পাদক মুফতি নজরুল ইসলাম এবং অর্থ সম্পাদক তানভীর হাসান সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শাহজাহান কমিশনার, হাজী মো. আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাইদুল হক, সদস্য সচিব মো. রাসেল সরকার, সুমন মিয়া, মাওলানা ফয়সাল হোসাইন, মাওলানা ইয়াসিন আহমদ, মাওলানা উমর ফারুক শিবলী, হাফেজ নজরুল ইসলাম, কামরুল হাসান, আরিফুল ইসলাম, শেখ ফরিদ, আকিব হোসাইন, ফরহাদ হোসাইন, মো. রাব্বি ও আব্দুল বাসেতসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, চান্দিনার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতি এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণে নবনির্বাচিত এমপি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তারা আশাবাদী। তারা আরও উল্লেখ করেন, একটি আত্মশুদ্ধিমূলক ও অরাজনৈতিক সংগঠন হিসেবে হোসাইনীয়া কমিটি দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও জনকল্যাণে কাজ অব্যাহত রাখবে।
নবনির্বাচিত এমপি আতিকুল আলম শাওন সংবর্ধনার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল-মত নির্বিশেষে চান্দিনার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শেষে নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, সাফল্য ও এলাকার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক 

















