বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ওএইচসিএইচআর বরাবর একটি নোট ভারবাল পাঠায়। ওই নোটে হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সম্পৃক্ততা কামনা করা হয়।

বাংলাদেশ মিশন সূত্রে জানানো হয়েছে, জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

এ বিষয়ে সরকার পুনরায় দৃঢ় অবস্থান ব্যক্ত করে জানায়, শহিদ শরিফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত সকল দায়ী ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে সরকার।

See also  চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫, পৃথক মামলায় আরও ২ জন গ্রেপ্তার
জনপ্রিয়

ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার

৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ওএইচসিএইচআর বরাবর একটি নোট ভারবাল পাঠায়। ওই নোটে হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সম্পৃক্ততা কামনা করা হয়।

বাংলাদেশ মিশন সূত্রে জানানো হয়েছে, জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

এ বিষয়ে সরকার পুনরায় দৃঢ় অবস্থান ব্যক্ত করে জানায়, শহিদ শরিফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত সকল দায়ী ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে সরকার।

See also  চান্দিনায় নৈতিক শিক্ষা বিষয়ক সেমিনার