বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল নির্বাচনী জনসভায় যুগ দিতে চান্দিনায় আসছেন চরমোনাই পীর

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে কুমিল্লা-০৭ (চান্দিনা উপজেলা) বৃহৎ নির্বাচনী জনসভার আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জনসাধারণের ভাগ্যোন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে আয়োজিত এ জনসভা আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার বাদ আসর থেকে চান্দিনা পুরাতন গরু বাজার মাঠে অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের কাছে হাতপাখা প্রতীকের পক্ষে জনসমর্থন গড়ে তোলা এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করাই এ জনসভার মূল উদ্দেশ্য। সভায় এলাকার ভোটার, সমর্থক ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনী এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন ভাবনা এবং নির্বাচনকেন্দ্রিক দিকনির্দেশনা নিয়ে বক্তব্য দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

জনসভায় আরও বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখগণ।

সভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা-৭ (চান্দিনা উপজেলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী (শায়েখে উজানী)। তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার, সুশাসন ও সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়াতে এ জনসভার আয়োজন করা হয়েছে।

এদিকে জনসভাকে কেন্দ্র করে চান্দিনা উপজেলায় নেতাকর্মীদের মাঝে প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের অংশগ্রহণ এবং সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

See also  চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
জনপ্রিয়

আগামীকাল নির্বাচনী জনসভায় যুগ দিতে চান্দিনায় আসছেন চরমোনাই পীর

১ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৯