
চান্দিনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুরাদপুর গ্রামের জাতীয়তাবাদী প্রবাসীবৃন্দের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। এ সময় তিনি প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি মো. খোরশেদ আলমের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাধাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উল্লাহ কোম্পানির সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এরশাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, উপজেলা ছাত্রদল সভাপতি শরীফ খাঁন, স্বেচ্ছাসেবক দল ওমান শাখার সভাপতি মো. জাহাঙ্গীর খাঁন, মাধাইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক প্রধান, বিএনপি নেতা হাজী আবুল হোসেন প্রধান, মুজাফফর মেম্বার, আবদুস ছাত্তার, ধনু মিয়া মেম্বার, যুবদল নেতা লেয়াকত আলী, ছাত্রদল নেতা শাহজালালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিজস্ব প্রতিবেদক 

















