বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
অস্ত্রের মুখে নারী ও শিশুকে জিম্মি

দরজা ভেঙে চান্দিনায় প্রবাসীর ঘরে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালঙ্কার

কুমিল্লার চান্দিনা উপজেলায় গভীর রাতে একটি প্রবাসী পরিবারের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে নারী ও শিশুসহ চারজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামে। ভুক্তভোগী পরিবারটি স্থানীয় আয়েত আলী মেম্বারের বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী শাহাদাতের বসতঘরের প্রধান দরজা ভেঙে একদল অস্ত্রধারী ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতদের অধিকাংশের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। ঘটনার সময় ঘরে কোনো পুরুষ সদস্য না থাকায় ডাকাতরা শিশু কন্যাসহ চার নারীকে মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে।

পরে ঘরের স্টিলের আলমারি ভেঙে প্রায় দুই লাখ টাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং কয়েকটি মোবাইল ফোন লুট করে নেয় ডাকাতদল। ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

See also  চান্দিনায় গাঁজাসহ মাদক কারবারি ও চোর গ্রেপ্তার
জনপ্রিয়

অস্ত্রের মুখে নারী ও শিশুকে জিম্মি

দরজা ভেঙে চান্দিনায় প্রবাসীর ঘরে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালঙ্কার

১৭ জানুয়ারী ২০২৬, ১১:১৫

কুমিল্লার চান্দিনা উপজেলায় গভীর রাতে একটি প্রবাসী পরিবারের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে নারী ও শিশুসহ চারজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামে। ভুক্তভোগী পরিবারটি স্থানীয় আয়েত আলী মেম্বারের বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী শাহাদাতের বসতঘরের প্রধান দরজা ভেঙে একদল অস্ত্রধারী ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতদের অধিকাংশের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। ঘটনার সময় ঘরে কোনো পুরুষ সদস্য না থাকায় ডাকাতরা শিশু কন্যাসহ চার নারীকে মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে।

পরে ঘরের স্টিলের আলমারি ভেঙে প্রায় দুই লাখ টাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং কয়েকটি মোবাইল ফোন লুট করে নেয় ডাকাতদল। ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

See also  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন