বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত: কুচকাওয়াজ, সংবর্ধনা ও প্রীতি ম্যাচে উৎসবের আমেজ

কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রহণ করা হয় দিনব্যাপী নানা বর্ণিল কর্মসূচি। ৩১ বার তোপধ্বনি, শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং প্রীতি ফুটবল ম্যাচসহ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

১৬ ডিসেম্বর (সোমবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা ঘটে। এরপর সকাল সাড়ে ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর। পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, চান্দিনা থানা পুলিশ প্রশাসন, চান্দিনা প্রেস ক্লাব এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

সকাল ৮টায় চান্দিনা উপজেলা মিনি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর ও সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ আশরাফুল হক।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন বাহিনীর সদস্যদের অংশগ্রহণে দৃষ্টিনন্দন কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইকবাল হোসেন ইসহাক। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুপুরে চান্দিনা পৌরসভার আধুনিক কমিউনিটি সেন্টারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বগাথার স্মৃতিচারণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

See also  শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

বিকেলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে খেলার মাঠে। সেখানে উপজেলা প্রশাসন একাদশ বনাম মুক্তিযোদ্ধা সংসদ একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার এই ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করে উপজেলা প্রশাসন একাদশ। ম্যাচে ইউএনও মোহাম্মদ আশরাফুল হক নিজেই একটি গোল করে উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা ও আনন্দের সঞ্চার করেন।

দিনব্যাপী কর্মসূচির সমাপনী পর্বে সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ও নৃত্যে বিজয়ের আনন্দে মেতে ওঠে পুরো উপজেলা পরিষদ প্রাঙ্গণ।

জনপ্রিয়

চান্দিনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত: কুচকাওয়াজ, সংবর্ধনা ও প্রীতি ম্যাচে উৎসবের আমেজ

১৮ ডিসেম্বর ২০২৫, ১:০৩

See also  আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না: অর্থমন্ত্রী