রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা চান্দিনায় বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড ১৯৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী কলকাতায় শেষ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক, মুখে কুলুপ দুই দেশের প্রতিনিধিদের চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে মননশীলতা চর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্টকে কেন্দ্র করে হামলা, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য কারাগারে চান্দিনা সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৪ পয়েন্টে যানজটের শঙ্কা পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলায় গ্রেপ্তার দুই, পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান্দিনায় বিনামূল্যে ধান কাটার যন্ত্র বিতরণ  চান্দিনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার

ছবি: সংগৃহীত

দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য এবং কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ছিলেন।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শবিরোধী বক্তব্য এবং কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নির্বাচনি প্রচারণাকালে দেওয়া ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি ভোটারদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

গতকাল দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে অনুষ্ঠিত এক পথসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কেউ অন্য দলকে ভোট দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ অনুযায়ী, তিনি ওই বক্তব্যে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেন।

এ সময় তিনি আরও বলেন, তার বক্তব্য রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলেও তার কোনো আপত্তি নেই। অতীতে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন দাবি করে তিনি বলেন, এবার যদি ভোটারদের কাছ থেকে অপমানিত হন, তবে তার জবাব দেওয়া হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি নিজেকে “খারাপ হতে বাধ্য করা হলে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানোর” কথাও উল্লেখ করেন।

এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে দলীয়ভাবে বিষয়টি পর্যালোচনা করে বিএনপি শেষ পর্যন্ত তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

See also  কুমিল্লা জেলা পুলিশের কল্যাণ সভায় তিন সফল অভিযানে পুরস্কৃত চান্দিনা থানা
জনপ্রিয়

চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার

১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪

দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য এবং কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ছিলেন।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শবিরোধী বক্তব্য এবং কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নির্বাচনি প্রচারণাকালে দেওয়া ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি ভোটারদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

গতকাল দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে অনুষ্ঠিত এক পথসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কেউ অন্য দলকে ভোট দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ অনুযায়ী, তিনি ওই বক্তব্যে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেন।

এ সময় তিনি আরও বলেন, তার বক্তব্য রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলেও তার কোনো আপত্তি নেই। অতীতে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন দাবি করে তিনি বলেন, এবার যদি ভোটারদের কাছ থেকে অপমানিত হন, তবে তার জবাব দেওয়া হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি নিজেকে “খারাপ হতে বাধ্য করা হলে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানোর” কথাও উল্লেখ করেন।

এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে দলীয়ভাবে বিষয়টি পর্যালোচনা করে বিএনপি শেষ পর্যন্ত তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

See also  চান্দিনা সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৪ পয়েন্টে যানজটের শঙ্কা