Logo
প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ১০:০৪ পি.এম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার

দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য এবং কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ছিলেন। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শবিরোধী বক্তব্য এবং কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নির্বাচনি প্রচারণাকালে দেওয়া ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি ভোটারদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। গতকাল দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে অনুষ্ঠিত এক পথসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কেউ অন্য দলকে ভোট দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ অনুযায়ী, তিনি ওই বক্তব্যে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেন। এ সময় তিনি আরও বলেন, তার বক্তব্য রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলেও তার কোনো আপত্তি নেই। অতীতে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন দাবি করে তিনি বলেন, এবার যদি ভোটারদের কাছ থেকে অপমানিত হন, তবে তার জবাব দেওয়া হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি নিজেকে “খারাপ হতে বাধ্য করা হলে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানোর” কথাও উল্লেখ করেন। এই বক্তব্যকে কেন্দ্র করে...

Read More..
Copyright © 2026 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন