
কুমিল্লার চান্দিনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সারদা সংগীত নিকেতন। “রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব” শীর্ষক এ আয়োজনে শিশু-কিশোর শিল্পীদের গান ও পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।
শুক্রবার (২২ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও সৃজনশীল চর্চা বিস্তারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কমরেড পরেশ কর, কমরেড সুধাংশু কুমার নন্দী এবং চান্দিনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারদা সংগীত নিকেতনের অধ্যক্ষ কমল দাস।
সাংস্কৃতিক পর্বে একক সংগীত পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থী দিব্যজিৎ, চৈতি, মিতু, অনু, অয়ন, আরিশা, পূর্ণা, অদ্রিজা, তুর্জ, প্রজ্ঞা ও পুষ্পিতা। এছাড়া দলীয় সংগীতে অংশ নেয় রাজ, শ্রেয়ান, দীপা, প্রত্যুষা, অর্ক, মৃদুল, প্রহর, স্বপ্নিল, দীপান্বিতা, রাজদীপ, সুকন্যা, অথৈ, অস্মি, নন্দিতা, রিয়া, ঋত্তিকা, সর্ণা, আলিফা, আয়াজ, সায়ন ও পুষ্পিতা।
গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনে উপস্থিত দর্শকরা উপভোগ করেন এক মনোমুগ্ধকর সন্ধ্যা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বাংলা সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে এগিয়ে নিতে এ ধরনের অনুষ্ঠান ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।
আবু সাঈদ 


















