রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা চান্দিনায় বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড ১৯৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী কলকাতায় শেষ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক, মুখে কুলুপ দুই দেশের প্রতিনিধিদের চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে মননশীলতা চর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্টকে কেন্দ্র করে হামলা, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য কারাগারে চান্দিনা সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৪ পয়েন্টে যানজটের শঙ্কা পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলায় গ্রেপ্তার দুই, পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান্দিনায় বিনামূল্যে ধান কাটার যন্ত্র বিতরণ  চান্দিনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

চান্দিনায় পরকীয়ার অভিযোগের জেরে গৃহবধূর আত্মহত্যা

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামে রাশিদা আক্তার (২২) নামের এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বুধবার (৪ জুন) দুপুরে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে কাশিমপুর গ্রামের সিএনজি চালক আরিফ হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশিদা আক্তার। দাম্পত্য জীবনের শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও সম্প্রতি মোবাইল ফোনে পরকীয়ার সন্দেহে শুরু হয় পারিবারিক কলহ। অভিযোগ রয়েছে, এ নিয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা রাশিদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

ঘটনার দিন সকালে স্বামী আরিফ হোসেনের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে প্রতিবেশীরা জানান। এর কিছুক্ষণ পর দুপুরে স্বামীর বসত ঘরে ওড়না দিয়ে তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাশিদা।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

See also  চান্দিনায় বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড
জনপ্রিয়

চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা

চান্দিনায় পরকীয়ার অভিযোগের জেরে গৃহবধূর আত্মহত্যা

৪ জুন ২০২৫, ১১:১৪

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামে রাশিদা আক্তার (২২) নামের এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বুধবার (৪ জুন) দুপুরে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে কাশিমপুর গ্রামের সিএনজি চালক আরিফ হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশিদা আক্তার। দাম্পত্য জীবনের শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও সম্প্রতি মোবাইল ফোনে পরকীয়ার সন্দেহে শুরু হয় পারিবারিক কলহ। অভিযোগ রয়েছে, এ নিয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা রাশিদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

ঘটনার দিন সকালে স্বামী আরিফ হোসেনের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে প্রতিবেশীরা জানান। এর কিছুক্ষণ পর দুপুরে স্বামীর বসত ঘরে ওড়না দিয়ে তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাশিদা।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

See also  চান্দিনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন