রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা চান্দিনায় বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড ১৯৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী কলকাতায় শেষ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক, মুখে কুলুপ দুই দেশের প্রতিনিধিদের চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে মননশীলতা চর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্টকে কেন্দ্র করে হামলা, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য কারাগারে চান্দিনা সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৪ পয়েন্টে যানজটের শঙ্কা পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলায় গ্রেপ্তার দুই, পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান্দিনায় বিনামূল্যে ধান কাটার যন্ত্র বিতরণ  চান্দিনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

কুমিল্লায় সাম্রাজ্যবাদবিরোধী ও যুদ্ধবিরোধী জোটের প্রতিনিধি সভা

কুমিল্লায় সাম্রাজ্যবাদ বিরোধী ও যুদ্ধবিরোধী জোটের কুমিল্লা জোনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১১টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কুমিল্লা জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এ সভার আয়োজন করা হয়।

এতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি কুমিল্লা জেলা কমিটির নেতা কমরেড বিকাশ দেব-এর সভাপতিত্বে এবং বাসদ জেলা নেতা সরদার হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, বাংলাদেশ কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. হারুন অর রশিদ, বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য মহিন উদ্দিন চৌধুরী লিটন, সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর আলম মিঠু, গণফ্রন্ট-এর ভারপ্রাপ্ত আহ্বায়ক রজত হুদা এবং বিটুল তালুকদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কন্ট্রোল কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য পরেশ কর ও সাজিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ, ছাত্রফ্রন্ট সভাপতি মারুফ শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী যে কোনো অসম বাণিজ্য চুক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। এ লক্ষ্যে সমন্বিত কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং জোটভুক্ত জেলাগুলোতে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কুমিল্লা জোনভুক্ত কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

See also  চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা
জনপ্রিয়

চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা

কুমিল্লায় সাম্রাজ্যবাদবিরোধী ও যুদ্ধবিরোধী জোটের প্রতিনিধি সভা

৪ মে ২০২৬, ৮:২৮

কুমিল্লায় সাম্রাজ্যবাদ বিরোধী ও যুদ্ধবিরোধী জোটের কুমিল্লা জোনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১১টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কুমিল্লা জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এ সভার আয়োজন করা হয়।

এতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি কুমিল্লা জেলা কমিটির নেতা কমরেড বিকাশ দেব-এর সভাপতিত্বে এবং বাসদ জেলা নেতা সরদার হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, বাংলাদেশ কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. হারুন অর রশিদ, বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য মহিন উদ্দিন চৌধুরী লিটন, সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর আলম মিঠু, গণফ্রন্ট-এর ভারপ্রাপ্ত আহ্বায়ক রজত হুদা এবং বিটুল তালুকদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কন্ট্রোল কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য পরেশ কর ও সাজিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ, ছাত্রফ্রন্ট সভাপতি মারুফ শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী যে কোনো অসম বাণিজ্য চুক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। এ লক্ষ্যে সমন্বিত কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং জোটভুক্ত জেলাগুলোতে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কুমিল্লা জোনভুক্ত কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

See also  চান্দিনায় বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড