রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা চান্দিনায় বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড ১৯৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী কলকাতায় শেষ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক, মুখে কুলুপ দুই দেশের প্রতিনিধিদের চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে মননশীলতা চর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্টকে কেন্দ্র করে হামলা, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য কারাগারে চান্দিনা সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৪ পয়েন্টে যানজটের শঙ্কা পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলায় গ্রেপ্তার দুই, পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান্দিনায় বিনামূল্যে ধান কাটার যন্ত্র বিতরণ  চান্দিনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

ঢাকার নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী: সামনে কঠিন চ্যালেঞ্জের হাতছানি

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীনেশ ত্রিবেদী খুব শীঘ্রই ঢাকায় এসে নিজের দায়িত্বভার গ্রহণ করবেন। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করে আসা বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশে ভারতের শীর্ষ কূটনৈতিক পদে দায়িত্ব দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১২ সালে রেল বাজেট পেশ করার সময় যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের জেরে তিনি তৎকালীন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

পরবর্তীতে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে তিনি ভারতের সংসদীয় রাজনীতিতে নিজের অভিজ্ঞতার ছাপ রেখেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে পরের মাসেই তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

বিশ্লেষকদের মতে, দুই দেশের বর্তমান কূটনৈতিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ ও পোড় খাওয়া রাজনীতিবিদকে ঢাকায় নিয়োগ দেওয়া দিল্লির একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। তিনি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

See also  চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা
জনপ্রিয়

চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা

ঢাকার নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী: সামনে কঠিন চ্যালেঞ্জের হাতছানি

২৭ এপ্রিল ২০২৬, ৯:২৭

বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীনেশ ত্রিবেদী খুব শীঘ্রই ঢাকায় এসে নিজের দায়িত্বভার গ্রহণ করবেন। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করে আসা বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশে ভারতের শীর্ষ কূটনৈতিক পদে দায়িত্ব দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১২ সালে রেল বাজেট পেশ করার সময় যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের জেরে তিনি তৎকালীন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

পরবর্তীতে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে তিনি ভারতের সংসদীয় রাজনীতিতে নিজের অভিজ্ঞতার ছাপ রেখেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে পরের মাসেই তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

বিশ্লেষকদের মতে, দুই দেশের বর্তমান কূটনৈতিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ ও পোড় খাওয়া রাজনীতিবিদকে ঢাকায় নিয়োগ দেওয়া দিল্লির একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। তিনি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

See also  ইরান ইস্যুতে সাময়িক পিছু হটল যুক্তরাষ্ট্র, চলছে নতুন আলোচনা