
কুমিল্লার চান্দিনায় বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার বাড়েরা উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
এতে বন্ধন ফাউন্ডেশনের ৩য় বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম বিভাগের সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া।
ফাউন্ডেশনের সদস্য হাবিবুর রহমান ও মোসাদ্দেক কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় ক্রীড়া পরিষদের প্ল্যানিং অ্যান্ড রিসার্চ অফিসার, বাড়েরা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন খান।
অন্যান্যদের মাঝে আরো আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ তৈয়ব আলী পাঠান, মোঃ আব্দুল মতিন মেম্বার, সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন কালা, বাড়েরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন, মাওলানা মোঃ মোস্তফা কামাল, ব্যবসায়ী আমির হোসেন আমু এবং বাড়েরা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সার্বিক কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক শামীম।
কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাসফিয়া।
অনুষ্ঠানের শেষ পর্বে বন্ধন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সৌজন্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আবু সাঈদ 



















