রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা চান্দিনায় বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড ১৯৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী কলকাতায় শেষ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক, মুখে কুলুপ দুই দেশের প্রতিনিধিদের চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে মননশীলতা চর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্টকে কেন্দ্র করে হামলা, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য কারাগারে চান্দিনা সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৪ পয়েন্টে যানজটের শঙ্কা পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলায় গ্রেপ্তার দুই, পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান্দিনায় বিনামূল্যে ধান কাটার যন্ত্র বিতরণ  চান্দিনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
ধীগুরা দ্বীপে ভয়াবহ দুর্ঘটনা, সেহরির রান্নার সময় বিস্ফোরণ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালদ্বীপের ধীগুরা দ্বীপে একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের শ্রমিকদের আবাসিক কোয়ার্টারে এ দুর্ঘটনা ঘটে। ভোরে সেহরির জন্য রান্না করার সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়।

বিস্ফোরণের সময় কোয়ার্টারে থাকা ৩৮ জন বাংলাদেশি শ্রমিকের মধ্যে সাতজন গুরুতর দগ্ধ হন। বাকিরা পাশের কক্ষে ঘুমিয়ে থাকায় বড় ধরনের হতাহতের সংখ্যা আর বাড়েনি।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন বাংলাদেশি শ্রমিক মারা যান।

নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহত দুইজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাদের মধ্যে একজন আইসিইউতে এবং অপরজন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালে স্থানান্তর করা হয়েছে।

শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহত দুইজনের অবস্থা এখনও সংকটাপন্ন। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত দল কাজ শুরু করেছে। বিস্ফোরণের ফলে শ্রমিকদের কোয়ার্টারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই দুর্ঘটনার পর মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।

See also  চান্দিনা সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৪ পয়েন্টে যানজটের শঙ্কা
জনপ্রিয়

চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা

ধীগুরা দ্বীপে ভয়াবহ দুর্ঘটনা, সেহরির রান্নার সময় বিস্ফোরণ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৩ মার্চ ২০২৬, ৩:১৮

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালদ্বীপের ধীগুরা দ্বীপে একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের শ্রমিকদের আবাসিক কোয়ার্টারে এ দুর্ঘটনা ঘটে। ভোরে সেহরির জন্য রান্না করার সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়।

বিস্ফোরণের সময় কোয়ার্টারে থাকা ৩৮ জন বাংলাদেশি শ্রমিকের মধ্যে সাতজন গুরুতর দগ্ধ হন। বাকিরা পাশের কক্ষে ঘুমিয়ে থাকায় বড় ধরনের হতাহতের সংখ্যা আর বাড়েনি।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন বাংলাদেশি শ্রমিক মারা যান।

নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহত দুইজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাদের মধ্যে একজন আইসিইউতে এবং অপরজন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালে স্থানান্তর করা হয়েছে।

শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহত দুইজনের অবস্থা এখনও সংকটাপন্ন। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত দল কাজ শুরু করেছে। বিস্ফোরণের ফলে শ্রমিকদের কোয়ার্টারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই দুর্ঘটনার পর মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।

See also  ১৯৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী