রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা চান্দিনায় বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড ১৯৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী কলকাতায় শেষ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক, মুখে কুলুপ দুই দেশের প্রতিনিধিদের চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে মননশীলতা চর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্টকে কেন্দ্র করে হামলা, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য কারাগারে চান্দিনা সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৪ পয়েন্টে যানজটের শঙ্কা পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলায় গ্রেপ্তার দুই, পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান্দিনায় বিনামূল্যে ধান কাটার যন্ত্র বিতরণ  চান্দিনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

সেনাবাহিনীর পৃথক অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, আচরণবিধি লঙ্ঘনে জরিমানা

কুমিল্লার চান্দিনা উপজেলায় সেনাবাহিনীর পরিচালিত পৃথক দুই অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাম্প্রতিক সময়ে চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়ন ও আশপাশের এলাকায় মারামারি, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি সেনাবাহিনী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সমন্বয়ে গঠিত একটি যৌথ দল বাড়েরা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে সাবেক এক ইউপি সদস্যের বাড়ি থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তি সেখান থেকে সরে যান।

অন্যদিকে, ১ ফেব্রুয়ারি মাধাইয়া এলাকায় নির্বাচনী প্রচারণার সময় অর্থ বিতরণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে সেনাবাহিনী তাকে মাধাইয়া জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

See also  তারা মসজিদ ও গ্রাফিতি-২০২৪ নিয়ে প্রকাশিত হলো নতুন ৫ টাকার নোট
জনপ্রিয়

চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা

সেনাবাহিনীর পৃথক অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, আচরণবিধি লঙ্ঘনে জরিমানা

৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০

কুমিল্লার চান্দিনা উপজেলায় সেনাবাহিনীর পরিচালিত পৃথক দুই অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাম্প্রতিক সময়ে চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়ন ও আশপাশের এলাকায় মারামারি, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি সেনাবাহিনী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সমন্বয়ে গঠিত একটি যৌথ দল বাড়েরা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে সাবেক এক ইউপি সদস্যের বাড়ি থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তি সেখান থেকে সরে যান।

অন্যদিকে, ১ ফেব্রুয়ারি মাধাইয়া এলাকায় নির্বাচনী প্রচারণার সময় অর্থ বিতরণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে সেনাবাহিনী তাকে মাধাইয়া জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

See also  কুমিল্লা জেলা পুলিশের কল্যাণ সভায় তিন সফল অভিযানে পুরস্কৃত চান্দিনা থানা