রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা চান্দিনায় বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড ১৯৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী কলকাতায় শেষ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক, মুখে কুলুপ দুই দেশের প্রতিনিধিদের চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে মননশীলতা চর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্টকে কেন্দ্র করে হামলা, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য কারাগারে চান্দিনা সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৪ পয়েন্টে যানজটের শঙ্কা পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলায় গ্রেপ্তার দুই, পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান্দিনায় বিনামূল্যে ধান কাটার যন্ত্র বিতরণ  চান্দিনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপগামী যাত্রীর ব্যাগ থেকে ১,৬৪০ ইয়াবা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপগামী এক আন্তর্জাতিক যাত্রীর লাগেজ থেকে ১,৬৪০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার (১৯ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে চেক-ইনের আগে নিরাপত্তা তল্লাশির সময় এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্ক্রিনার এএসজি আবুল কালামের তৎপরতায় যাত্রীর ব্যাগে লুকিয়ে রাখা ইয়াবাগুলো শনাক্ত করা সম্ভব হয়। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

জানা যায়, আটক যাত্রীর নাম মো. সামির। পাসপোর্ট নম্বর A18310312–ধারী এই যাত্রী ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মো. গিয়াস উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য উদ্ধারের পর সামিরকে ফ্লাইট থেকে অফলোড করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ, জব্দ তালিকা প্রস্তুত ও আইনগত প্রক্রিয়াসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সংশ্লিষ্ট সংস্থা।

বেবিচক জানিয়েছে, স্ক্রিনার আবুল কালামের সতর্ক দায়িত্বশীলতার কারণে আন্তর্জাতিক রুটে মাদক পাচারের একটি বড় প্রচেষ্টা ভেস্তে গেছে। বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর এ সাফল্য দেশের এভিয়েশন সিকিউরিটি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছে কর্তৃপক্ষ।

See also  চান্দিনা সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৪ পয়েন্টে যানজটের শঙ্কা
জনপ্রিয়

চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপগামী যাত্রীর ব্যাগ থেকে ১,৬৪০ ইয়াবা উদ্ধার

২০ নভেম্বর ২০২৫, ৮:১৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপগামী এক আন্তর্জাতিক যাত্রীর লাগেজ থেকে ১,৬৪০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার (১৯ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে চেক-ইনের আগে নিরাপত্তা তল্লাশির সময় এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্ক্রিনার এএসজি আবুল কালামের তৎপরতায় যাত্রীর ব্যাগে লুকিয়ে রাখা ইয়াবাগুলো শনাক্ত করা সম্ভব হয়। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

জানা যায়, আটক যাত্রীর নাম মো. সামির। পাসপোর্ট নম্বর A18310312–ধারী এই যাত্রী ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মো. গিয়াস উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য উদ্ধারের পর সামিরকে ফ্লাইট থেকে অফলোড করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ, জব্দ তালিকা প্রস্তুত ও আইনগত প্রক্রিয়াসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সংশ্লিষ্ট সংস্থা।

বেবিচক জানিয়েছে, স্ক্রিনার আবুল কালামের সতর্ক দায়িত্বশীলতার কারণে আন্তর্জাতিক রুটে মাদক পাচারের একটি বড় প্রচেষ্টা ভেস্তে গেছে। বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর এ সাফল্য দেশের এভিয়েশন সিকিউরিটি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছে কর্তৃপক্ষ।

See also  ১৯৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী