রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা চান্দিনায় বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড ১৯৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী কলকাতায় শেষ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক, মুখে কুলুপ দুই দেশের প্রতিনিধিদের চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে মননশীলতা চর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্টকে কেন্দ্র করে হামলা, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য কারাগারে চান্দিনা সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৪ পয়েন্টে যানজটের শঙ্কা পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলায় গ্রেপ্তার দুই, পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান্দিনায় বিনামূল্যে ধান কাটার যন্ত্র বিতরণ  চান্দিনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

দোহা, কুয়েত, দাম্মাম ও শারজাহ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ ঘোষণা বিমানের

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে আগে থেকেই মধ্যপ্রাচ্যগামী কয়েকটি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় চারটি গুরুত্বপূর্ণ রুট দোহা, শারজাহ, কুয়েত এবং দাম্মাম এর ফ্লাইটসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটে পরিচালিত ফ্লাইটগুলো আপাতত ১০ মার্চ ২০২৬ পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষে এ দুটি রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরও জানায়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যাত্রীদের সুবিধার্থে ফ্লাইট সংক্রান্ত যেকোনো নতুন তথ্য দ্রুত জানানো হবে।

ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে যাত্রীদের বিমানের কলসেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। দেশের ভেতর থেকে ১৩৬৩৬ নম্বরে এবং আন্তর্জাতিক নম্বর +৮৮০৯৬১০৯১৩৬৩৬-এ যোগাযোগ করে যাত্রীরা প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

See also  তারা মসজিদ ও গ্রাফিতি-২০২৪ নিয়ে প্রকাশিত হলো নতুন ৫ টাকার নোট
জনপ্রিয়

চান্দিনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন সুর, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত সন্ধ্যা

দোহা, কুয়েত, দাম্মাম ও শারজাহ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ ঘোষণা বিমানের

৯ মার্চ ২০২৬, ৫:১৫

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে আগে থেকেই মধ্যপ্রাচ্যগামী কয়েকটি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় চারটি গুরুত্বপূর্ণ রুট দোহা, শারজাহ, কুয়েত এবং দাম্মাম এর ফ্লাইটসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটে পরিচালিত ফ্লাইটগুলো আপাতত ১০ মার্চ ২০২৬ পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষে এ দুটি রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরও জানায়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যাত্রীদের সুবিধার্থে ফ্লাইট সংক্রান্ত যেকোনো নতুন তথ্য দ্রুত জানানো হবে।

ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে যাত্রীদের বিমানের কলসেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। দেশের ভেতর থেকে ১৩৬৩৬ নম্বরে এবং আন্তর্জাতিক নম্বর +৮৮০৯৬১০৯১৩৬৩৬-এ যোগাযোগ করে যাত্রীরা প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

See also  চান্দিনায় বিনামূল্যে ধান কাটার যন্ত্র বিতরণ