Logo
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৬, ৮:৪২ পি.এম

চান্দিনা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী কামাল কমিশনার এর গণসংযোগ ও কুশল বিনিময়

কুমিল্লার চান্দিনায় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ও ৩ বারের সাবেক কাউন্সিলর মো.কামাল হোসেন গণসংযোগ ও কুশল বিনিময় করছেন। বুধবার (১০ জুন) বিকালে মোকামবাড়ি থেকে শুরু করে চান্দিনা বাজারের ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন - পৌর যুবদল যুগ্ম-আহবায়ক মো.আবু তাহের টিটু, যুবদল নেতা আলমগীর হোসেন, মো.জুয়েল, ৪নং ওয়ার্ড ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক মো.সোহেল মিয়া, ৪ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি ফরিদ মিয়া, বিএনপি নেতা সফিক কন্ট্রাক্টর, পৌর বিএনপি নেতা মো. ফরিদ মিয়া, পৌর মৎস্যজীবি দল সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.ইমন, ৪নং ওয়ার্ড মৎস্যজীবি দল সভাপতি মো.শাহাবুদ্দিন, তাঁতীদল নেতা মোস্তফা মিয়া, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি মহসিন মিয়া,কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মো.জাকারিয়া প্রমুখ।

Read More..
Copyright © 2026 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন